বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের জন্য নিলাম বা প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত ড্রাফটে একঝাঁক তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এছাড়া কিছু খেলোয়াড়ের সাথে সরাসরি চুক্তি করেছে দলটি।
আগের বছরের দল থেকে তামিম ইকবাল ও মুশফিকুর রহীমকে রেখে দিয়েছে বরিশালের এই ফ্রাঞ্চাইজি।
দলে যারা আছেন- তামিম ইকবাল, মুশফিকুর রহীম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভির ইসলাম, নাজরমুল হোসে শান্ত, রিপন মণ্ডল।
এছাড়াও আছেন জাতীয় দলের পেসার এবাদত হোসেন। তাকে সঙ্গ দেবেন রিপন মণ্ডল। লেগ স্পিনার রিশাদ হাসান ও অফস্পিনার নাইম হাসান ও তাইজুল ইসলাম।
বিদেশীদের মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মাদ নবী (আফগানিস্তান), ফাহিম আশরাফ (পাকিস্তান), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড)।
অন্যদের মধ্যে সাকিব আল হাসানের চট্টগ্রামও সাজিয়েছে অভিজ্ঞতা-নির্ভর দল। শামিম পাটোয়ারি, পারভেজ ইমন, আলিস আল ইসলামদের দিনের শুরুতে ভিড়িয়ে ভিন্ন কিছুর আভাস দিলেও পরে মোহাম্মদ মিথুন, নাইম ইসলাম, মার্শাল আইয়ুবদের দলে টেনেছে তারা।
ভালো করেছে ঢাকা ক্যাপিটালসও। লিটন দাসকে দিয়ে শুরু, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান, শাহাদাত দিপুদের দলে টেনে প্রশংসা কুড়িয়েছে দলটা।




