বরিশাল জার্নাল ডেস্ক
স্প্যানিশ সাংবাদিক হোসে লুইস সানচেজ জানিয়েছেন, এমবাপ্পের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘মাসল ওভারলোড’ ধরা পড়েছে, যা সাধারণ মনে হলেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিম এখনো তার চোটের ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরই বোঝা যাবে চোটের প্রকৃত অবস্থা। চিকিৎসকদের আশঙ্কা, যদি চোট গুরুতর হয়ে ওঠে, তাহলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই তারকাকে।




