মির্জাগঞ্জ সংবাদদাতা :
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ ইসমাইল হোসেন মৃধা (৮২) দীর্ঘদিন রোগভোগের পর গত সোমবার রাত এগারোটার সময়ে নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি হাইস্কুল মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।




