বরিশাল জার্নাল ডেস্ক
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ডিবেটিং ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: হাসনাইন।
সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.শেখ তাজুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এনামুল হক মোমেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদা জামান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী কানিজ ফাতিমা জ্যোতি।
এছাড়াও বিভিন্ন সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়েছে৷
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্ক চর্চা জরুরি। তাই শিক্ষার্থীদের মননশীলতা, ভালো মানসিকতা, মেধার বিকাশ, জ্ঞানার্জন ও তথ্যানুসন্ধানের জন্য বিতর্ক সহায়ক ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের বিতর্কের চর্চায় আগ্রহী করতে আমরা বদ্ধপরিকর।




