মাহমুদ হোসেন
নিজের আলোয় জ্বলতে শিখুন
হোকনা যতই ক্ষীণ ।
পরের আলোয় ঝিলিক দেখায়
আপন সত্ত্বাহীন ।
নিজের মতই চলতে শিখুন
লেজুড়বৃত্তি নয় ।
পরের প্রসার প্রচারে নেই
নিজের পরিচয়।
নিজের কাজেই উদ্যোমী হোন
স্বপ্ন করুন জয় ।
খ্যাতিমানের গা ঘেঁষলেই
নিজের খ্যাতি নয় ।
নিজের সত্ত্বা বজায় রেখেই
বাঁচুন প্রতিদিন ।
স্বমহিমায় জেগে উঠুন
অনুকরণহীন ।
ছবি : ইন্টারনেট




