দেহেরগতি সমাজ কল্যাণ পরিষদের ইফতার মাহফিল

 

বরিশাল জার্নাল ডেস্ক : বাবুগঞ্জ উপজেলাধীন দেহেরগতি গ্রামে দেহেরগতি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন দেহেরগতি সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাজিব হোসেন, গুঠিয়া ইউনিয়ন পরিচালক মোঃ আবু সালেহ, দেহেরগতি ২নং ওয়ার্ডের প্রতিনিধি সরদার আব্দুর রহমান, গুঠিয়া জেড.এ.খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মামুন হোসেনসহ দেহেরগতির সর্বস্তরের জনসাধারণ।

পবিত্র রমজানে এরকম একটি সম্প্রীতির মিলনমেলায় অংশগ্রহণ করতে পেরে সকলেই আনন্দিত। সংগঠনটির পরিচালক অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং এ ধারা ভবিষ্যতে অব্যহত রাখার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top