পদ্মা নদী থেকে বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমির আটক

বরিশাল জার্নাল ডেস্ক

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর মিঠা পানিতে একটি বিলুপ্তপ্রায় কুমির আটক করেছে স্থানীয়রা। সোমবার এলাকাবাসী নদীতে কুমিরটি দেখতে পেয়ে সেটিকে ধরে ফেলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে হঠাৎ কুমিরটির উপস্থিতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে স্থানীয়রা সতর্কতার সাথে কুমিরটিকে আটক করে নিরাপদ স্থানে রাখেন।

বিশেষজ্ঞদের মতে, এটি একটি মিঠা পানির বিরল প্রজাতির কুমির, যা বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। প্রাণীটি প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় দ্রুত তাকে তার নিজস্ব আবাসস্থলে ফিরিয়ে দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সচেতন মহল ও পরিবেশপ্রেমীরা কুমিরটিকে পুনরায় নদীতে অবমুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই এ ধরনের দুর্লভ প্রাণী সংরক্ষণ সম্ভব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীববৈচিত্র্য রক্ষা করা যাবে। ৯ ঘণ্টা পর খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এসে কমিটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top