উজিরপুরের হারতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন আবু সাঈদ

উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হারতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ১৭ জুন এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু সাঈদ। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তম বিশ্বাস। অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তরিকুল ইসলাম তালুকদার। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ বানী কান্ত মন্ডল।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও উন্নতির পথে এগিয়ে যাবে, শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীরা অধিকতর সুযোগ-সুবিধা পাবে।

স্থানীয়দের মতে, এই কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে হারতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top