বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার উদ্যোগে ১৯ জুন সন্ধ্যা ৬টায় বরিশালের এক সম্মেলনকক্ষে এক গুরুত্বপূর্ণ জেলা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সাংগঠনিক পক্ষ পালন ও আসন্ন নির্বাচনী প্রস্তুতি এবং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা।
সভায় সভাপতিত্ব করেন জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-কাজিরহাট-মেহেন্দিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
সভায় বক্তব্য প্রদান করেন জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও অধ্যাপক সাইয়েদ আহমদ খান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, অধ্যাপক সাইফুল ইসলাম, অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও অ্যাডভোকেট আজম খান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নুরুল হক সোহরাব, হাফেজ মাওলানা কাওসার হোসাইন এবং অধ্যাপক মাসুদুর রহমান শিকদার।
অধ্যাপক আবদুল জব্বার তার বক্তৃতায় বলেন, “ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা মানেই শান্তিপূর্ণ সমাজ, ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এবং জনগণের কল্যাণে নিবেদিত প্রশাসন। জনসাধারণের অধিকার নিশ্চিত করা, দুর্নীতি রোধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতের নেতৃত্ব অপরিহার্য। ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই পারে জাতিকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের সকল নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে। জনগণের দুঃখ-দুর্দশা বুঝে তাদের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ইসলামী জনসম্পৃক্ততা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে।
সভায় উপজেলা ও থানা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া ও সেক্রেটারি মাওলানা গিয়াসউদ্দিন, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিন হোসাইন ও সেক্রেটারি বায়জিদ শরীফ, উজিরপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি মো. খোকন সরদার, বানারীপাড়া উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত ও সেক্রেটারি হাফেজ সৈয়দ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী, মুলাদী উপজেলা আমীর মাওলানা আবু সালেহ ও সেক্রেটারি ডা. মোর্শেদ, হিজলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নুরুল আমিন ও সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন ও সেক্রেটারি মো. লুতফুর রহমান এবং বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফিরোজ আলম ও সেক্রেটারি মাওলানা আবুল হোসেন।




