অনলাইনে তিন তরুণের ‘হাদী বুকশপ’

নিজস্ব প্রতিবেদক

বইপ্রেমীদের সুখবর জানিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন বুকশপ ‘হাদী বুকশপ’। এই উদ্যোগটি নিয়েছেন তিন তরুণ উদ্যোক্তা— জুবাইর আল হাদী, তারিকুল ইসলাম ও নাঈম আহমেদ।

উদ্যোক্তারা জানান, ‘হাদী বুকশপ’-এর মূল লক্ষ্য হলো দেশের পাঠকদের জন্য সহজলভ্য মূল্যে সব ধরনের বই পৌঁছে দেওয়া। এই প্ল্যাটফর্মে বাংলাদেশের বিভিন্ন প্রকাশনীর বই একত্রে পাওয়া যাবে, এবং অন্য যেকোনো বুকশপের তুলনায় সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তারা।

তাদের ভাষ্যমতে, অনলাইন বুকশপটি এমনভাবে সাজানো হয়েছে যাতে পাঠকরা ঘরে বসেই সহজে পছন্দের বই খুঁজে পেতে পারেন এবং অর্ডার করতে পারেন। পাশাপাশি দ্রুত ডেলিভারি এবং নির্ভরযোগ্য সেবার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ‘হাদী বুকশপ’ দেশের বইপড়ার সংস্কৃতিকে আরও গতিশীল করবে এবং তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top