শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

বরিশাল জার্নাল ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বলে জানিয়েছেন, ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার নতুন করে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে। তিনি পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নিবেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ কথা বলেন।

ডা: জাহিদ বলেন, শুক্রবার (২৪ জানুয়ারি) উনার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ডাক্তাররা উনাকে ছুটি দেন। আজকেও একজন চিকিৎসক উনার পরীক্ষা করার জন্য লিখেছেন। সে পরীক্ষাগুলো আমরা কাল করাবো। রিপোর্টে যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যার দিকে উনাকে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিপার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন।

ডা. জাহিদ আরো বলেন, গত ১৭ দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। দুই একটি রিপোর্ট এখনও আসেনি। কয়েকটি পরীক্ষা এখানেও হয় না। সেগুলো বাহির থেকে করাতে হয়। খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা বেটার আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top