বিএনপি কোন দেশের গোলাম হবে না : মেজর (অব.) হাফিজ

আঃ আহাদ, তজুমদ্দিন (ভোলা)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আমরা সব সময় নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করব। আমরা কোন দেশের গোলাম হয়ে থাকতে রাজি না এবং যেসকল অন্যায়-অবিচার আওয়ামী সন্ত্রাসীরা অতীতে করেছে তার প্রতিবিধান করার জন্য আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

২৫ অক্টোবর শুক্রবার তজুমদ্দিনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এছাড়া সামাজিক, সরকারি ও বেসরকারি কার্যক্রম আমরা দলীয় নেতৃবৃন্দের সহযোগিতায় ইউপি সদস্যদের মাধ্যমে ভালোভাবে সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, বিএনপি ভদ্রলোকের দল। আমরা অপকর্ম করার জন্য কেউ রাজনীতি করিনা। আওয়ামী আমলে তজুমদ্দিনের পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী আমলে লালমোহন-তজুমদ্দিনে অনেকে আওয়ামী মামলা-হামলার শিকার হয়েছে। তজুমদ্দিন একটি শান্তিপ্রিয় এলাকা।অতীতের তুলনায় বর্তমান তজুমদ্দিন একটি শান্তির জনপদ বলেই আমরা বিশ্বাস করি।

এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top