ঈদ ও পূজার ছুটি বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আজ

বরিশাল জার্নাল ডেস্ক

আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি পাঁচ দিন করার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রস্তাব বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। পরিষদ সিদ্ধান্ত নিলে মিলবে ৫ দিনের ছুটি।

এ ছাড়া, শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। আর দুর্গাপূজার ছুটি একদিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ঈদ ও পূজার ছুটি বাড়ানোর দাবি অনেক আগে থেকেই। এবার এ বিষয়ে প্রস্তাব করা হয়েছে। এখন মূল সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। বৈঠকে অনুমোদন পেলে বাড়তি ছুটি কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top