আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের

বরিশাল জার্নাল ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন সীমিত পরিসরে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন।

তিনি জানান, পরিবারের সদস্যরা চান ঈদের আগেই মির্জা আব্বাস দেশে ফিরুন।

তবে চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

শায়রুল কবির খান আরও বলেন, মহান আল্লাহর রহমতে তিনি আগের চেয়ে ভালো আছেন।

দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। 

তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিগগিরই মির্জা আব্বাস স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top