সংসদে সন্ত্রাসবিরোধী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

বরিশাল জার্নাল ডেস্ক

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) ২০২৬ বিল পাস হয়েছে। এর ফলে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকছে।

 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত সন্ত্রাসবিরোধী বিল ২০২৬ সংসদে ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত হয়েছে।

 

এর মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনকে আরও সংশোধন ও কঠোর করা হচ্ছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।

 

সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে থেকেই দেশে সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয় বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রজনতার দাবির মুখে ২০২৫ সালের ১১ মে ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’ জারি করে আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে ২০২৪ সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে।

 

সংসদের বিরতিতে চিফ হুইপ জানান, এখন পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। ১৩৩টি অধ্যাদেশের সুরাহা করতে শুক্রবারও সংসদ অধিবেশন চলবে। শুক্রবারের মধ্যেই বাকি অধ্যাদেশের সুরাহা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top