সংলাপে মৌলিক সংস্কার চেয়েছি : ডা. শফিক

বরিশাল জার্নাল ডেস্ক

তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৫ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।

বৈঠক শেষে জামায়াত আমির ডা: শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, কিছু মৌলিক বিষয় সরকারকে সংস্কার করতেই হবে। কী কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সে বিষয়ে আমরা কথা বলেছি। আমরা আশা করছি আগামী ৯ তারিখ আমরা সেই প্রস্তাবনাগুলো উল্লেখ করবো।

দেশের চলমান আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার কীভাবে পারস্পরিক সহায়তার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার উন্নতি সাধন করতে পারে এবং সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীকে ঐক্যবদ্ধ রাখতে পারে তা নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি, এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ জায়গা থেকে সুস্থ পরিবেশ তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, আমরা আশা করছি এটি বেশি দীর্ঘ হবে না। আমরা শুরু থেকে বলে আসছি একটি যৌক্তিক সময় আমরা সরকারকে দিতে চাই। এই সময়টা কত দীর্ঘ হবে আমরা তা অচীরেই কাজ শুরু করবো। তাও আপনাদের সামনে উপস্থাপন করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top