এইচ এম আনিচুর রহমান, মেহেন্দিগন্জ
মেহেন্দিগঞ্জে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) পাতারহাট বন্দরের বাইতুল হিকমাহ মডেল মাদরাসার হলরুমে ৪৫ জন এতিম শিক্ষার্থীদের মাঝে জন প্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
এতিম শিক্ষার্থীদের হাতে নগদ এই অর্থ তুলে দেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আক্তার হোসেন ।




