শিবিরের নতুন নেতৃত্বে জাহিদুল-সাদ্দাম

বরিশাল জার্নার ডেস্ক:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে।

সারাদেশে শিবিরের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। প্রতি বছর জানুয়ারির ১ তারিখে নতুন সেশনের জন্য কেন্দ্রিয় সভাপতি দায়িত্ব গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করা হয়েছে।

জাহিদুল ইসলাম ২০২৪ সালে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সেশনে সভাপতির দায়িত্ব পালন করা মঞ্জুরুল ইসলামের ছাত্রজীবন শেষ হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top