বরিশাল জার্নাল ডেস্ক : আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম বিন সাঈদী বলেছেন, ‘কোরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হ্যার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? বাবার চলে যাওয়া অস্বাভাবিক ছিল। তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।’
বুধবার (১ জানুয়ারি) চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়নের সোবাহানিয়া দরবার শরিফের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ্শান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদী সম্পর্কে তিনি বলেন, হাসপাতালে বাবা এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন, এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার? আমি দেখিনি। আপনারা দেখছেন কিনা জানি না। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না।
শামীম বিন সাঈদী বলেন, কেউ একজন জিজ্ঞেস করেছেন- আপনার কি কষ্ট হচ্ছে? কেমন আছেন? তিনি সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন।




