পল্টনে হিজবুত তাহরীরের মিছিলে পুলিশের লাঠিচার্জ

 

বরিশাল জার্নাল ডেস্ক :

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।
মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।

পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা।

তখন আবারও কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে। মিছিল থেকে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে।

এদিকে মিছিলের কারণে পল্টন-বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে গাড়ির দীর্ঘ জট পড়ে সড়কে।

এর আগে আজ (শুক্রবার) সকালে এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top