খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান

বরিশাল জার্নাল ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তাঁর স্ত্রী সারাহনাজ কমলিকা জামান।

বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। এ সময় তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাসহ অনেকেই ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top