ঈদের দিনেই কেন আন্দোলনে হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট

কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর মাটি লুটের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২১ মার্চ) বিকালে দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর এলাকায় গোমতী নদীর মাটি লুটের বিরুদ্ধে আয়োজিত এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচিতে হঠাৎ উপস্থিত হয়ে তিনি এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনারা আমার পাশে থাকলে আমি অবৈধ মাটি লুটেরাদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখব। গোমতী নদীর মাটি লুটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা জনগণই আমার শক্তি এবং প্রেরণার উৎস। যতদিন বেঁচে থাকবো অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং লুটেরা চক্রের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘এই গোমতী নদী এলাকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী রক্ষা করা সবার দায়িত্ব।’

এ সময় হাসনাত আব্দুল্লাহ নিজেও ‘গোমতী বাঁচাও’, ‘মাটি খেকোদের না বলুন’, ‘সঠিক নদীশাসন নিশ্চিত করো’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদে অংশ নেন।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কয়েকটি প্রভাবশালী চক্র গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top