বরিশাল জার্নাল ডেস্ক
আমি মসজিদের ভেতর থেকেই পুলিশ সুপার ও ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চাই।
মাছুম মোস্তাফা দাবি করেন, এলাকায় অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে আগে থেকেই উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করা হচ্ছিল।
জামায়াতের এই এমপি জানান, এই হামলা একজন সংসদ সদস্যের মর্যাদার ওপর আঘাত। তিনি বলেন, ‘আগামী সংসদ অধিবেশনে স্পিকার ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দেব এবং হামলাকারী সন্ত্রাসীদের নাম সেখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করব।
হামলার অভিযোগ অস্বীকার করে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। মূলত পাম্প বন্ধ থাকাকে কেন্দ্র করে এমপির লোকজনের সঙ্গে পাম্প কর্মচারীদের কথা কাটাকাটি হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের ওপর মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।’
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িতে করে গিরিপথ ফিলিং স্টেশনে যান মাছুম মোস্তফা। সেখানে মাগরিবের নামাজের জন্য পাম্প সংলগ্ন মসজিদে অবস্থানকালে ১৫-২০টি মোটরসাইকেলে আসা একদল যুবক অতর্কিত হামলা চালায়।
কালের কণ্ঠ




