দেশে ফিরেছেন আমার দেশ সম্পাদক

দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। শুক্রবার সকাল ৯টার কিছু পরে একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলো সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের উদ্দেশ্যে ড. মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনো ভুলব না।

তিনি আরো বলেন, এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। যার ফলে, ছয় বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় সাত বছরের সাজা দেয়া হয়েছিল।

তার নামে আরো অনেক মিথ্যা মামলা আছে জানিয়ে বলেন তিনি, ‘আমার মা গুরুতর অসুস্থ। তাই তাকে দেখতেই দ্রুত চলে আসা। দু’দিন মায়ের সাথে থাকতে চাই। রোববার আমি আদালতে যাব। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না। আমি আইনিভাবে সবকিছুর মোকাবেলা করব।’

ড. মাহমুদুর রহমান দীর্ঘ ছয় বছর আওয়ামী সরকারের রোষানলে পরে দেশান্তরী হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top