জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। শনিবার দুপুর একটার দিকে দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির অস্ত্রোপচার শেষ করে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, ডা শফিকুর রহমানের অস্ত্রপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ রুমে রয়েছে।

এই চিকিৎসক জানান, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তার জ্ঞান ফেরার আশা করা হচ্ছে। তবে পরবর্তী দুই থেকে তিনদিন তাকে আইসিইউতে রাখা হবে। চিকিৎসকরা আশা করছেন এক সপ্তাহের মাথায় জামায়াতের আমির বাসায় ফিরতে পারবেন এবং পরবর্তী তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহাঙ্গীর কবির বলেন, আশাকরি তিন সপ্তাহ পর তিনি বক্তৃতা করতে পারবেন।

প্রেস ব্রিফিংয়ে চিকিৎসকরা ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডা আবদুল্লাহ মোহাম্মাদ তাহেরসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ৮টায় তার অপারেশন শুরু হয় বলে গণমাধ্যমে জানানা জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top