এসএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষাবোর্ড

বরিশাল জার্নাল ডেস্ক

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবি জানিয়েছে আন্দোলনের ডাক দিয়েছে কিছু শিক্ষার্থী। তবে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছেন।

বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমে জানান, ‘ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার সব সরঞ্জামাদি সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়ে গেছে। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘পরীক্ষা পেছানোর জন্য যেসব দাবি করা হয়েছে, সেগুলোর কোনো যৌক্তিকতা নেই। এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।’

এস এম কামাল উদ্দিন হায়দার‌ বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেয়ার পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে।

সব পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top