উজিরপুর পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী

 

মোঃ আল-আমিন সরদার, উজিরপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর পৌরসভার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়। উজিরপুর পৌর আমির মোঃ আল আমিন সরদারের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ বাকিবিল্লাহর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল খালেক। আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সভাপতি মাহবুবুর আলম, ২ নং ওয়ার্ড সেক্রেটারি নয়ন শেখ, ৩ নং ওয়ার্ড সভাপতি মাস্টার অনিছুর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল বাশার বাদল, ৬ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, ৭ নং ওয়ার্ড সভাপতি সাজ্জাদুল ইসলাম সোহাগ, ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি মহম্মদ সুজন হাওলাদার জাকির প্রমুখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top