ইসরাইলি হামলায় হামাসের উপ-প্রধান নিহত

উপ-প্রধান নিহত হওয়ার প্রতিবাদে বন্দীবিনিময় আলোচনা স্থগিত করল হামাস

টুডে নিউজ ডেস্ক

উপ-প্রধান সালেহ আল আরোরিকে হত্যার প্রতিবাদে বন্দীবিনিময় আলোচনা স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সৌদিমালিকানাধীন গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ফিলিস্তিনভিত্তিক গণমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উপ-প্রধান সালেহ আল আরোরিকে হত্যার প্রতিবাদে বন্দীবিনিময় আলোচনা স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরাইল হামাসের উপ-প্রধান সালেহ আল আরোরিকে লেবাননে গোপনে হত্যা করেছে। গুপ্ত হত্যা একটি সন্ত্রাসী কাজ। এই গুপ্ত হত্যার মধ্য দিয়ে ইসরাইল লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। একইসাথে এর মাধ্যমে ইসরাইল ফিলিস্তিনের সাথে তার দূরত্ব আরো প্রসারিত করেছে।

হামাসের উপ-প্রধানকে হত্যার আগে ইসরাইলের আশা ছিল, হামাস তার অবস্থান থেকে সরে আরো নমনীয় হবে। এর মাধ্যমে একটি উপায় খুঁজে পাওয়া যাবে, যার মাধ্যমে গাজায় বন্দী থাকা অন্য ১২৯ ইসরাইলিকে মুক্তির বিষয়টি নিশ্চিত করা যাবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বন্দীদের পরিবারের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। এরপর এক বিবৃতিতে তিনি বলেন, ‘নতুন বন্দীবিনিময় চুক্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হামাসের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে।’

তিনি আরো বলেন, হামাসের পক্ষ থেকে একটি আল্টিমেটাম ছিল। তারা ওই অবস্থান থেকে এখন কিছুটা নরম হয়েছে। তাই এখন তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

সূত্র : জেরুসালেম পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top