ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত

বরিশাল জার্নাল ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই হামাস নেতার নাম সালাহ আল-বারদাউইল। হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন। গাজার খান ইউনিসে তাদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত হন তারা। রোববার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যম বলছে, খান ইউনিসে নিজেদের তাঁবুতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন বলে কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে। এর আগে খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি অভিযানে চারজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছিল।

নিজেদের লাইভ আপডেটে আল জাজিরা বলছে, গত কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গাজার দক্ষিণে খান ইউনিস শহরকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে।

খান ইউনিস শহরের পশ্চিমে সংঘটিত দুটি হামলার মধ্যে একটিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন। তারা শহরটির আল-মাওয়াসি এলাকায় নিহত হয়েছেন।

আর জাজিরার রিপোর্টার তারেক আবু আযম বলেছেন, এখানকার পরিস্থিতি এখনও সংকটজনক। আমি যখন কথা বলছি তখনও আমি মধ্য গাজায় ইসরায়েলি ড্রোনগুলোর উড্ডয়নের শব্দ শুনতে এবং দেখতে পাচ্ছি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top