বরিশাল জার্নাল ডেস্ক
গাজা উপত্যকার রাফাহ শহরে শুক্রবার দখলদার সেনাদের ওপর বড় ধরণের একটি অ্যাম্বুশ হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। এছাড়া উপত্যকার অন্য প্রতিরোধ সংগঠনগুলোও এদিন কয়েক দফা হামলা করেছে ইহুদিবাদী সেনাদের ওপর।
হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস জানিয়েছে, রাফাহ শহরের বুর্জ আওয়াদ স্টেশনের কাছে বহুমুখী একটি হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। হামলার আগে কিছু ইসরাইলি সেনার গতিবিধির ওপর দীর্ঘক্ষণ নজরদারি করা হয়। এরপর চারসেনাকে আল ঘৌল ¯œাইপার রাইফেলের গুলিতে ধরাশায়ী করে, যার মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে হামাসের পক্ষ থেকে।
এর কিছুক্ষণ পর তাদের উদ্ধার করতে এগিয়ে আসে একটি মারকাভা ট্যাংক; যোদ্ধারা পরপর দুটি আল ইয়াসিন-১০৫ রকেট দিয়ে ট্যাংকটির ওপর হামলা চালায়। হামলার ফলে ট্যাংকটিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত ট্যাংকটিকে টেনে নিতে একটি মিলিটারি বুলডোজার পাঠায় ইসরাইলি বাহিনী। এরপর বুলডোজারের ওপরেও হামলায় একই রকমভাবে। এরপর সেখানে দখলদার সেনাদের একটি উদ্ধারকারী হেলিকপ্টার ল্যান্ড করতে দেখা গেছে।
গাজা থেকে আল মায়েদিনের প্রতিনিধি জানিয়েছেন, রাফাহ শহরের পূর্ব দিকে হেলিকপ্টার অবতরণের সময় প্রচুর আর্টিলারি হামলা হয়েছে। এছাড়া উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের কাছে একটি বাড়িতে আশ্রয় নেয়া একদল সেনার ওপর টিবিজি শেল দিয়ে হামলা চালিয়েছে আল কাসসামের যোদ্ধারা। হামলায় নিশ্চিতভাবেই সেনারা হতাহত হয়েছে।
উপত্যকার অন্য প্রতিরোধ সংগঠনগুলোও শুক্রবার লড়াই করেছে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে। আল কুদস ব্রিগেড ও আল নাসের সালাউদ্দিন ব্রিগেড জানিয়েছে, তারা যৌথভাবে জুহর আল দিক এলাকায় ইসরাইলি কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের ওপর মর্টার হামলা চালিয়েছে।
আল আকসা শহিদ ব্রিগেডের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের কাছে সেনাদের তাবুর ওপর ১০৭টি রকেট হামলা চালিয়েছে।




