বিজয় আমাদের হবেই : হিজবুল্লাহ

বরিশাল জার্নাল ডেস্ক

হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাশেম জোর দিয়ে বলেছেন, লেবাননকে যেভাবে কখনো ফিলিস্তিন থেকে আলাদা করা যাবে না, তেমনি মধ্যপ্রাচ্য অঞ্চলকেও ফিলিস্তিন থেকে আলাদা করা যাবে না। মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এই হিজবুল্লাহ নেতা বলেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহ আমাদের ছেড়ে যাননি। আমাদের যোদ্ধারা এখনো তার ইচ্ছা পূরণের জন্য লড়াই করছে এবং তার সমর্থকরা এখনো তার দেখানো পথে অটল রয়েছে।

তিনি বলেন, আমরা বিজয়ী হবে, আমাদের এই বিশ্বাস অসীম।

ইসরাইল পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে এবং আরো ভূখণ্ড দখল করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ৭৫ বছরের নির্যাতন আর নিপীড়নের ফল হিসেবে অপারেশন আল আকসা প্লাবন এসেছে। যা এই অভিযানকে বৈধ করে তুলেছে।

নাইম কাশেম বলেন, ৭৫ বছরের হামলা ও গণহত্যার ফল হিসেবে অপারেশন আল আকসা প্লাবন বিশ্ববাসীর কাছে একটি বার্তা দিয়েছে।
ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার পূণঃব্যক্ত করে তিনি বলেন, ফিলিস্তিনিদের হয়ে আমাদের প্রতিরোধ যুদ্ধ ন্যায় বিচারের জন্য। এর মাধ্যমে আমরা ইসরাইলি সম্প্রসারণবাদীদের ঠেকিয়ে রাখছি।

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকে সংগঠনটি নতুন নেতা ঘোষণা করেনি। তবে শেখ নাইম কাশেম সংগঠনটির জীবিতি নেতাদের মধ্যে উল্লেখযোগ্য। তাকেই এখন সংগঠনটির শীর্ষ নেতা বলে মনে করা হচ্ছে।

ইসরাইলের দখলদারিত্বের পরিকল্পনায় লেবাননও রয়েছে বলে তিনি এদিন ভাষণে উল্লেখ করেন। এই হিজবুল্লাহ নেতা বলেন, তাদের যোদ্ধারা ইসরাইলের এই পরিকল্পনা সফল হতে দেবে না এবং তারা কখনো গাজার মানুষের পাশ থেকেও সরে যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top