আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সাড়ে তিন মাস পর যুক্তরাজ্যে দূতাবাস স্থাপন করা হয়েছে । সোমবার (৫ জানুয়ারি) থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র’ ফিলিস্তিনি দূতাবাস আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেছে।
পশ্চিম লন্ডনে ‘প্যালেস্টাইন মিশন ইন ব্রিটেন’-এর ভবনে চালু হওয়া নতুন দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন হুসাম জোমলত।
গাজায় ইসরায়েলের হামলা ও জাতিগত নিধনের প্রেক্ষিতে সে সময় অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা-সহ আরও কয়েকটি দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। প্রসঙ্গত, ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফাতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিমতীর ভূখণ্ড।
সূত্র: দ্য গার্ডিয়ান




