ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। ইরান ও হিজবুল্লাহর পতাকা হাতে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। শুক্রবার লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতার ছবিও ছিল অনেকের হাতে।
ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয়। এর আগে এপ্রিলে ইসরাইলে ইরানের হামলার পরও এই একই স্থানে জমায়েত লক্ষ্য করা যায়।
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উল্লাসের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
একটি ভিডিওতে দেখা যায়, গাজার শিশুরা ইসরাইলে মিসাইল হামলার খবরে উল্লাস করছে। তাদের অনেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। অনেক প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিকেও ইসরাইলে হামলার খবরে উল্লাস করতে দেখা যায়।
বিশ্বের অন্যান্য দেশেও সামাজিক যোগযোগ মাধ্যমে অনেককে উল্লসিত পোস্ট দিতে দেখা গেছে। তারা অনেকে ইসরাইলের আকাশে ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে যাওয়ার এবং বিস্ফোরণের শব্দযুক্ত ভিডিও পোস্ট করেছেন।




