খেলা

এই প্রথম হকি বিশ্বকাপে বাংলাদেশ

বরিশাল জার্নাল ডেস্ক মঙ্গলবার ওমানে চলমান যুব এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর এতেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। জাতীয় দল যা কখনোই করতে পারেনি সেটাই এবার করে দেখালো যুবা টাইগাররা। দেশের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ জয় ও মোহাম্মদ আবদুল্লাহ। একটি করে গোল করেন মোহাম্মদ রকিবুল হাসান, […]

এই প্রথম হকি বিশ্বকাপে বাংলাদেশ Read More »

বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

বরিশাল জার্নাল ডেস্ক আসন্ন বিগ ব্যাশের এবারের আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের। তবে বিপিএলের কারণে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না এই টাইগার লেগ স্পিনারের। এদিকে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে যুক্ত করেছে হোবার্ট। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয়

বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের Read More »

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা

বরিশাল জার্নাল ডেস্ক এ মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে আগামী ২৪ নভেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরুর আগে আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। মূল লড়াইয়ে নামার আগে ২৬ ডিসেম্বর শারজাহ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা Read More »

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু আর নেই

বরিশাল জার্নাল ডেস্ক স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে এগারোটার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। জাকারিয়া পিন্টু বার্ধক্য ও নানা

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু আর নেই Read More »

টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

বরিশাল জার্নাল ডেস্ক বাঁ-হাতি পেসার স্পেনসার জনসনের বোলিং নৈপুন্যে এক ম্যাচ বাকী রেখেই পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ১৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানে জয় পেয়েছিলো অসিরা। বল হাতে ২৬ রানে ৫ উইকেট নেন জনসন। সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে

টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার Read More »

হিজলায় শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

হিজলা প্রতিনিধি জুলাই বিপ্লবে হিজলা উপজেলার বীর শহিদের স্মরণে আয়োজিত ‘শহিদ রিয়াজ-শাহীন-আতিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। সরকারি হিজলা ডিগ্রি কলেজ মাঠে বিকাল ৩টায় টুর্নামেন্ট উদ্বোধন করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। টুর্নমেন্টে মোট  ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় হিজলা বিএইচকে ৩-১ গোলে হারিয়েছে মেহেন্দীগঞ্জ ফুটবল একাডেমি। ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে

হিজলায় শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু Read More »

৭ বছর পর অস্ট্রেলিয়ায় জিতলো পাকিস্তান

বরিশাল জার্নাল ডেস্ক ডান-হাতি পেসার হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা ফেরালো সফরকারী পাকিস্তান। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে জিতলো পাকিস্তান। ইনিংসে বল হাতে ২৯ রানে ৫ উইকেট নেন রউফ। মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটে জয় পেয়েছিলো

৭ বছর পর অস্ট্রেলিয়ায় জিতলো পাকিস্তান Read More »

হিজলায় শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির মতবিনিময় সভা

হিজলা প্রতিনিধি বরিশালের হিজলা উপজেলায় জুলাই-আগষ্টের বৈর্ষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হিজলা উপজেলার কৃতি সন্তান শহিদ রিয়াজ আতিক, শাহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে। আগামী ১২ ই নভেম্বর বেলা ৩ টায়  উপজেলার হিজলা সরকারি কলেজ মাঠে এ খেলার উদ্ধোধন করা হবে। শহীদ রিয়াজ আতিক শাহিন ফুটবল টুর্নামেন্ট খেলায় হিজলায় উপজেলার সংবাদকর্মীদের উপস্তিত থেকে সার্বিক

হিজলায় শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির মতবিনিময় সভা Read More »

বানারীপাড়ায় ওয়ালটন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু

বানারীপাড়া প্রতিনিধি বানারীপাড়ায় মেসার্স আশিক এন্টারপ্রাইজ আয়োজিত ওয়ালটন কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘খেলা ধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে বানারীপাড়া হাইস্কুল মাঠে শনিবার বিকাল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট আটটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট মাসব্যাপী

বানারীপাড়ায় ওয়ালটন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু Read More »

সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

বরিশাল জার্নাল ডেস্ক সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল ১১ টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ সংবর্ধনা প্রদান করেন। এ সময় নারী ফুটবল দলের সদস্যরা তাঁদের স্বপ্ন ও খেলোয়াড় জীবনের প্রতিদিনের সংগ্রামের কথা প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। অধ্যাপক ইউনূস বিজয়ী

সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা Read More »

Scroll to Top