খেলা

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক মিরপুর টেস্টে জয়ের পথ খুলে দিতে সাহসী সিদ্ধান্ত নিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৬৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। লাঞ্চের আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে নামিয়ে অন্তত ৭৫ ওভার হাতে রেখে ম্যাচ জেতার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। আবহাওয়া ও আলোর বাধা না এলে শেষ দিনে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় মিরপুর। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ভিত্তি গড়ে […]

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Read More »

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, আরও আছেন যারা

ক্রীড়া ডেস্ক বিশ্বকাপের আর এক মাস বাকি। ঠিক এই সময়ে প্রাথমিক দল ঘোষণা করল ব্রাজিল। এই দলে দীর্ঘ বিরতির পর ফিরে এসেছেন নেইমার। দায়িত্ব নেওয়ার পর থেকে আনচেলত্তি বারবার বলে এসেছেন, শুধু নাম-ডাক দিয়ে দলে জায়গা হবে না। পুরোপুরি ফিট ও প্রতিযোগিতামূলকভাবে সক্রিয় খেলোয়াড়দেরই বিবেচনা করবেন তিনি। সেই কারণেই সর্বশেষ দলে নেইমার ছিলেন না, কারণ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, আরও আছেন যারা Read More »

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। আর শেষ সময়েই ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত এই বহরে যেমন আছে অভিজ্ঞদের উপস্থিতি, তেমনি জায়গা পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখও। গতকাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে প্রাথমিক স্কোয়াড প্রকাশ করে। এই তালিকা থেকেই পরে ২৬ সদস্যের চূড়ান্ত

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার Read More »

মুমিনুল–নাজমুলের দৃঢ়তায় বাংলাদেশের লিড ১৭৯

ক্রীড়া ডেস্ক মিরপুর টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে দিন শেষে ১৭৯ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। বৃষ্টি বিঘ্নিত দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে ৩ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসে ৪১৩ রান করা বাংলাদেশ পাকিস্তানকে অলআউট করেছিল ৩৮৬

মুমিনুল–নাজমুলের দৃঢ়তায় বাংলাদেশের লিড ১৭৯ Read More »

নতুন কোচের জন্য আরেকটু অপেক্ষা, ২ বছরের চুক্তি করবে বাফুফে

বরিশাল জার্নাল ডেস্ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের নাম চূড়ান্ত করার কথা ছিল আজ। দুই দিন আগে এমনটাই জানিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে আজ কোচ চূড়ান্ত হয়নি; আসেনি এ নিয়ে কোনো ঘোষণাও। রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে আজ সন্ধ্যার পর বাফুফের জাতীয় দল কমিটির সভা হয়েছে। সভায় নতুন কোচ নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা

নতুন কোচের জন্য আরেকটু অপেক্ষা, ২ বছরের চুক্তি করবে বাফুফে Read More »

৩৮৬ রানে অলআউট পাকিস্তান, মিরাজের ৫ উইকেট

বরিশাল জার্নাল ডেস্ক বৃষ্টির পর বেশিক্ষণ স্থায়ী হলো না পাকিস্তানের ইনিংস। বিকাল ৪টা ১৫-তে শুরু হয়েছিল দিনের তৃতীয় সেশনের খেলা, পাকিস্তান যখন অলআউট হলো তখন ঘড়িতে বাজে ৫টা ১০ মিনিট। এক ঘণ্টারও কম সময়ে পাকিস্তানের শেষ ৪ উইকেট তুলে নিলেন বাংলাদেশের বোলাররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৩৪ রানের। প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট ৩৮৬ রানে।

৩৮৬ রানে অলআউট পাকিস্তান, মিরাজের ৫ উইকেট Read More »

দ্বিতীয় দিনে ব্যাটারদের পর বোলাররাও হাঁটলেন ভুল পথে

ক্রীড়া ডেস্ক ভক্ত ও সমর্থকরা হতাশ। চমৎকার এক সুন্দর দিন কাটানোর পর তারা আশায় ছিলেন আরও ভালো কিছুর প্রত্যাশায়; কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টোটা। প্রথমদিন নাজমুল হোসেন শান্তর অনবদ্য শতরান, সঙ্গে মুমিনুল হক (৯১) আর মুশফিকুর রহিমের (৪৮ নট আউট) দৃঢ়তায় ৪ উইকেটে ৩০০ পেরিয়ে যাওয়া বাংলাদেশ আজ দ্বিতীয় দিন শেষে আর এতটা মজবুত অবস্থানে

দ্বিতীয় দিনে ব্যাটারদের পর বোলাররাও হাঁটলেন ভুল পথে Read More »

মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা

বরিশাল জার্নাল ডেস্ক ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর নাম জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে নিজের দল আর্জেন্টিনাকে সবচেয়ে বড় ফেবারিট হিসেবে দেখছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় কয়েকটি দল আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে। তার মতে, ফ্রান্স, স্পেন ও ব্রাজিল এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দাবিদারদের মধ্যে থাকবে। বিশেষ

মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা Read More »

শান্তর সেঞ্চুরি, মুমিনুলের আক্ষেপ : প্রথম দিনটা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক প্রথমে সেঞ্চুরি পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে তার সেঞ্চুরি দেখা মুমিনুল হকও একই পথে এগোচ্ছিলেন। তবে ভাগ্য সহায় হলো না। দিনের শেষভাগে ৯১ রানে এসে থামতে হয় তাকে। তাতে অবশ্য দলীয় হিসেবে কোনো প্রভাব পড়েনি। মিরপুর টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৫

শান্তর সেঞ্চুরি, মুমিনুলের আক্ষেপ : প্রথম দিনটা বাংলাদেশের Read More »

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত হলো

ক্রীড়া ডেস্ক এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দুই দলের খেলার পরতে পরতে থাকে উত্তেজনা। এশিয়ার ক্রিকেট প্রেমিরা দীর্ঘ অপেক্ষায় থাকেন ভারত-পাকিস্তান মহারন দেখার জন্য। কিন্তু সীমান্ত নিয়ে প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) খেলা ছাড়া এই দুই দলের মাঠের লড়াইয়ে আজকাল দেখা যাচ্ছেনা। ২০১২

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত হলো Read More »

Scroll to Top