বিনোদন

অভিনেত্রী শাওন আটক

বরিশাল জার্নাল ডেস্ক :  রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। […]

অভিনেত্রী শাওন আটক Read More »

পরীমনির অনুরোধ

  বরিশাল জার্নাল ডেস্ক : সিনেমায় ক্যারিয়ার শুরুর পর কাজের চেয়ে ব্যক্তিজীবনের নানা ইস্যুতে আলোচনায় থেকেছেন চিত্রনায়িকা পরীমনি। এসব ইস্যু নিয়ে প্রকাশিত সংবাদ পরীমনি তার ফেসবুকে শেয়ারও করতেন। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে তিনি ফেসবুক পোস্টে অনুরোধ জানিয়েছেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে যেন আর টানাটানি করা না হয়। তার উপলব্ধির কথা জানাতে গিয়ে লিখেছেন, কর্মের

পরীমনির অনুরোধ Read More »

লন্ডন যেতে দেয়া হয়নি নায়িকা নিপুণকে

বরিশাল জার্নাল ডেস্ক : গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক

লন্ডন যেতে দেয়া হয়নি নায়িকা নিপুণকে Read More »

অভিনেতা প্রবীর মিত্রের ইন্তেকাল

বরিশাল জার্নাল ডেস্ক : চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ বেশ

অভিনেতা প্রবীর মিত্রের ইন্তেকাল Read More »

তিশাকে হুমকি

বরিশাল জার্নাল ডেস্ক সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমা। প্রেক্ষাগৃহের পর এবার টিভি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামীকাল থেকে দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতিভিত্তিক এই স্যাটেয়ার। সে উপলক্ষে বছরের প্রথমদিন বুধবার চ্যানেলে আই প্রাঙ্গণে এক সম্মেলনে মুখোমুখি হন

তিশাকে হুমকি Read More »

ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের জবাব দিলেন অপূর্ব

৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এর পর থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। জাতীয় ইস্যুর পাশাপাশি তাদের গণমাধ্যমের মিথ্যাচারের কবলে পড়ছে দেশের শোবিজ অঙ্গনও। সপ্তাহখানেক আগে ভারতের গণমাধ্যমে খবর ছড়ায় যে, অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করা হয়েছে। সেদেশের বেশকয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এই খবর প্রকাশিত

ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের জবাব দিলেন অপূর্ব Read More »

রাহাত ফতেহ আলীর কনসার্টে স্টেডিয়াম ভাড়া নেবে না সেনাবাহিনীর

বরিশাল জার্নাল ডেস্ক ঢাকায় গাইতে আসছেন বরেণ্য সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম মাতাবেন তিনি। আর এই কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন এই শিল্পী। এবার শোনা গেল আরও এক সুসংবাদ। এই আয়োজনে ভেন্যুর অর্থাৎ আর্মি স্টেডিয়ামের ভাড়া নিচ্ছে না সেনাবাহিনী। মূলত, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে

রাহাত ফতেহ আলীর কনসার্টে স্টেডিয়াম ভাড়া নেবে না সেনাবাহিনীর Read More »

বাড়ি থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার

বরিশাল জার্নাল ডেস্ক আবারো শোকের ছায়া নেমেছে ভারতের বিনোদন অঙ্গণে। রোববার হায়দরাবাদে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোভিতা শিবন্নার লাশ। জানা যায়, তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই অনুমান করছে পুলিশ। তবে কী কারণে এমন পথ বেছে নিলেন অভিনেত্রী তা এখনও জানা যায়নি।

বাড়ি থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার Read More »

আবার আসছেন অনন্ত জলিল

বরিশাল জার্নাল ডেস্ক অনেক দিন ধরেই চুপচাপ ব্যাবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল এবং প্রযোজক এমডি ইকবাল। সামাজিক মাধ্যমে না পাওয়া যাচ্ছে তাদের কোনো বক্তব্য, না আসছে কোনো সিনেমার খবর। অবশেষে আড়মোড়া ভাঙলেন ‘কিল হিম’ জুটি। নতুন ছবি নিয়ে আসছেন অনন্ত জলিল। সংবাদমাধ্যমে এ তথ্য দিয়েছেন ইকবাল। তিনি জানান, অনন্ত জলিলের নতুন ছবির নাম ‘ডেস্ট্রয়’। ছবির

আবার আসছেন অনন্ত জলিল Read More »

‘ঠিক মানিয়ে নিতে পারছিলাম না’

বরিশাল জার্নাল ডেস্ক দীর্ঘ ২৯ বছরের সংসারে ইতি টেনে সামাজিক মাধ্যমে গত মঙ্গলবার রাতে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী এ আর রহমান। আর সেই খবর জানতেই হতবাক অনুরাগীরা। এবার এই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এ আর রহমান। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমরা একসঙ্গে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব,

‘ঠিক মানিয়ে নিতে পারছিলাম না’ Read More »

Scroll to Top