বরিশাল জেলা

ওটিতে নেওয়ার সময় সুস্থ, সিজারের পর বমি করেই মারা গেলেন মাইশা

বরিশাল জার্নাল ডেস্ক বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরপরই নাজিয়া রহমান মাইশা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে স্বজনদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর রাহাত-আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। অস্ত্রোপচার কক্ষে (ওটি) বমি করার পর মাইশার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তার মৃত্যু হয় বলে […]

ওটিতে নেওয়ার সময় সুস্থ, সিজারের পর বমি করেই মারা গেলেন মাইশা Read More »

বাকেরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জামায়াতের উদ্যোগে ড্রেন পরিষ্কার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এম রহমান সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাবদ্ধতা নিরসনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,

বাকেরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জামায়াতের উদ্যোগে ড্রেন পরিষ্কার Read More »

উজিরপুরে ‍সমাজসেবা বিভাগ থেকে অটোভ্যান পেল দুই জন

উজিরপুর প্রতিনিধি বরিশালের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই হতদরিদ্র ব্যক্তিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অটোভ্যান উপহার দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পূর্ব ধামুরা গ্রামের মিলন বিশ্বাসের হাতে দুটি অটোভ্যান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.

উজিরপুরে ‍সমাজসেবা বিভাগ থেকে অটোভ্যান পেল দুই জন Read More »

বরিশালে মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ

বরিশাল জার্নাল ডেস্ক বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে বরিশাল বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় বিভাগীয় সদর দপ্তর সংলগ্ন পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ব্রাদার্স স্টোর্সের দোকানি মো. তামিম বলেন, বরিশাল-ঢাকা

বরিশালে মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ Read More »

সুগন্ধার ভয়াল থাবা, হুমকির মুখে বাবুগঞ্জ বাজার

বিশেষ প্রতিনিধি ভয়াবহ রূপ নিয়েছে সুগন্ধা নদীর ভাঙন। রাতের আঁধারে শুরু হওয়া আকস্মিক ভাঙনে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়ে একটি পুরোনো মসজিদ, খেয়াঘাটের পাবলিক টয়লেট, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা ও বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়েছে। নতুন করে আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে

সুগন্ধার ভয়াল থাবা, হুমকির মুখে বাবুগঞ্জ বাজার Read More »

উজিরপুরে নেশা-জুয়া আসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি বরিশালের উজিরপুরে অত্যাচার-নির্যাতন, জুয়া ও মাদকাসক্তিতে অতিষ্ঠ হয়ে একমাত্র ছেলে মিরাজ সিকদারকে (২৮) ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ আব্দুর রহিম সিকদার। আব্দুর রহিম সিকদার উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ২০ সেপ্টেম্বর বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করেন। হলফনামায়

উজিরপুরে নেশা-জুয়া আসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন বাবা Read More »

মুলাদীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবার পাশে জামায়াত

সাইফুল ইসলাম সাঈফী, বিশেষ প্রতিনিধি বরিশালের মুলাদী উপজেলাধীন নাজিরপুর ইউনিয়নের মেয়ারচর গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত বিধবা পেয়ারা বেগমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। গত ২২ আগস্ট মেয়ারচর গ্রামের বাসিন্দা বিধবা

মুলাদীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবার পাশে জামায়াত Read More »

উজিরপুরের নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন

উজিরপুর প্রতিনিধি বরিশালের উজিরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে উম্মে সালমা খানুন যোগদান করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের

উজিরপুরের নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন Read More »

মেহেন্দিগঞ্জে পুলিশকে ডাকাত আখ্যা দিয়ে হামলা, ছিনিয়ে নিল আসামী

মেহেন্দিগঞ্জ থেকে সংবাদদাতা মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে নাটকীয় ঘটনা ঘটেছে। মাদকসহ আটকের সময় ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে রাতে অভিযান চালিয়ে মূল আসামি ও তার ছেলেকে ফের গ্রেফতার করেছে পুলিশ। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার

মেহেন্দিগঞ্জে পুলিশকে ডাকাত আখ্যা দিয়ে হামলা, ছিনিয়ে নিল আসামী Read More »

উজিরপুরের সেই ভূমি অফিস অফিস সহায়কের বিরুদ্ধে তদন্তে নেমেছে প্রশাসন

উজিরপুর প্রতিনিধি বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদার বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, হয়রানি ও সরকারি নথি নিয়ে কারসাজির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে সানজিদার বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মোঃ আলী সুজা স্বাক্ষরিত পত্রে সানজিদার

উজিরপুরের সেই ভূমি অফিস অফিস সহায়কের বিরুদ্ধে তদন্তে নেমেছে প্রশাসন Read More »

Scroll to Top