বরিশাল জেলা

গৌরনদীতে ১৬০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩ যুবক

  মো: নাসির উদ্দীন, গৌরনদী প্রতিনিধি বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ১৬০ টাকায় বাংলাদেশ পুলিশে চাকুরি পেয়েছেন তিন যুবক। চাকুরি পাওয়া তিন যুবককে ফুলের শুভেচ্ছা জানান গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনূস মিয়া। ৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী মডেল থানায় তাদের এই ফুলের শুভেচ্ছা জানানো হয়। গত ০১ অক্টোবর বাংলাদেশ পুলিশে আবেদনের […]

গৌরনদীতে ১৬০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩ যুবক Read More »

গৌরনদীতে ৩ দফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

  গৌরনদী (বরিশাল) প্রতিনিধি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারসহ তিন দফা দাবি আদায়ের জন্য রোববার সকালে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে স্থানীয় জাতীয়তাবাদী ছাত্রদল। বিক্ষোভকারী ছাত্রদল নেতা-কর্মীরা তাদের মিছিল ও সমাবেশ থেকে স্থানীয় ছাত্রলীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে “সন্ত্রাস ও মাদকমুক্ত গৌরনদী প্রতিষ্ঠাসহ বাসযোগ্য বাংলাদেশ”

গৌরনদীতে ৩ দফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ Read More »

রায়পাশা-কড়াপুরে কৃষক সমাবেশ

আবুল বাসেত সিয়াম (রায়পাশা কড়াপুর) প্রতিনিধি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার ৬ ডিসেম্বর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক ও সাবেক ইউ পি সদস্য আব্দুর রব ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব

রায়পাশা-কড়াপুরে কৃষক সমাবেশ Read More »

বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ও র‌্যালি

বরিশাল জার্নাল ডেস্ক “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য” এই স্লোগানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ০৭ ডিসেম্বর বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন

বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ও র‌্যালি Read More »

বানারীপাড়ার সৈয়দকাঠীতে জামায়াতের সহযোগী সমাবেশ

  বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার (৬ ডিসেম্বর) আউয়ার ইউনিয়ন ইনষ্টিটিউশন স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার নায়েবে আমির মাষ্টার আব্দুল মান্নান। তিনি বলেন, ৫৩ বছর আমরা মানব রচিত তন্ত্র-মন্ত্র দেখেছি সমাজ থেকে অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণ, সুদ, ঘুষ

বানারীপাড়ার সৈয়দকাঠীতে জামায়াতের সহযোগী সমাবেশ Read More »

বানারীপাড়ার সৈয়দকাঠীতে সমাজ কল্যাণ পরিষদ ও ইসলামী পাঠাগার উদ্বোধন

  বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে ‘সৈয়দকাঠী ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ ও ইসলামী পাঠাগার’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শতাধিক কর্মীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বরিশাল জেলার নায়েবে আমির মাষ্টার আব্দুল মান্নান। অন্যান্যদের

বানারীপাড়ার সৈয়দকাঠীতে সমাজ কল্যাণ পরিষদ ও ইসলামী পাঠাগার উদ্বোধন Read More »

মেহেন্দিগঞ্জ পৌর জামায়াতের অফিস উদ্বোধন

  এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জামায়তে ইসলামীর পৌর শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে পাতারহাট আব্দুল্লাহপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে এ অফিস উদ্বোধন করা হয়। পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান এর সঞ্চালনায় ও পৌর আমির মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ পৌর জামায়াতের অফিস উদ্বোধন Read More »

বাকেরগঞ্জে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণসভা

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ বাকেরগঞ্জ উপজেলায় জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই সভার আয়োজন করা হয়। স্মরণসভায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহত ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বীরত্বপূর্ণ কাজের জন‍্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা

বাকেরগঞ্জে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণসভা Read More »

বরিশালে আন্তর্জাতিক কিরাত মাহফিল শুক্রবার

বরিশাল জার্নাল ডেস্ক ‘আল কুরআন একাডেমি বরিশাল’-এর আয়োজনে বিভিন্ন দেশের খ্যাতিমান ক্বারীদের নিয়ে  শুক্রবার বরিশালে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কিরাত মাহফিল। বিকেল ৩টায় বরিশাল হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলেও জানিয়েছেন আয়োজকরা। আল কুরআন একাডেমি বরিশালের আয়োজক কমিটির আহ্বায়ক মো: আব্দুল হাই জানান, বরিশালের আন্তর্জাতিক

বরিশালে আন্তর্জাতিক কিরাত মাহফিল শুক্রবার Read More »

হিজলায় ডেকোরেটরের গোডাউন ‘লুট’

  হিজলা প্রতিনিধি হিজলা উপজেলার কাউরিয়া বাজার বন্ধু মহল ডেকোরেটর ব্যবসায়ী খলিল গাজীর গোডাউন লুট করার ঘটনা ঘটেছে। ব্যবসায়ী খলিল গাজী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর আনুমানিক সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন এর পূর্ব কোড়ালিয়া গ্রামের মৃত রহিম বেপারী ছেলে আলী বেপারী (আমিন) এর নেতৃত্বে দেশীয় অস্ত্র সজ্জিত ১০/১২

হিজলায় ডেকোরেটরের গোডাউন ‘লুট’ Read More »

Scroll to Top