এবি

খামেনির জানাজায় অংশ নিলেন ৩ ছেলে

বরিশাল জার্নাল ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের চার সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছেন আলি খামেনির ছেলেরাও। এছাড়া লাখ লাখ মানুষ তার জানাজায় অংশ নেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ এক প্রতিবেদনে জানায়, খামেনির ছেলে মাসুদ, মেসাম ও মোস্তফা জানাজায় অংশ নিয়েছেন। আইআরজিসির কমান্ডার […]

খামেনির জানাজায় অংশ নিলেন ৩ ছেলে Read More »

তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার নামাজে তেহরানে লাখো শোকাহত মানুষ অংশ নিয়েছেন। রবিবার ইরানসহ বিভিন্ন দেশ থেকে আসা শোকসন্তপ্ত জনতার উপস্থিতিতে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় জানাজার নামাজের ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার ভেতরের স্থান পূর্ণ হয়ে যায়। ধারণক্ষমতা শেষ হওয়ায় কমপ্লেক্সের সব প্রবেশপথ

তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল Read More »

ফার্নিচারের অভাবে আটকে গেল পিরোজপুরের ২৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন

বরিশাল জার্নাল ডেস্ক দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩০ জুন চালু হওয়ার কথা ছিল পিরোজপুরের বহুল প্রত্যাশিত ২৫০ শয্যার আধুনিক জেলা হাসপাতাল। তবে পর্যাপ্ত আসবাবপত্র (ফার্নিচার) ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়েও হাসপাতালটির উদ্বোধন করা সম্ভব হয়নি। ফলে জেলা ও আশপাশের অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার স্বপ্ন আরও একবার পিছিয়ে গেল।

ফার্নিচারের অভাবে আটকে গেল পিরোজপুরের ২৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন Read More »

গুলিস্তানে চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের মিছিলে হামলা, আহত অন্তত ২০

বরিশাল জার্নাল ডেস্ক রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে স্থানীয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বড় ধরনের হামলা হয়েছে। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে জামায়াত। শনিবার বিকেলের এ হামলায় জামায়াতের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। আহতদের ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত তিন জামায়াত

গুলিস্তানে চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের মিছিলে হামলা, আহত অন্তত ২০ Read More »

জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নে রাজপথে থাকবে ১১ দলীয় জোট : অ্যাডভোকেট হেলাল

বরিশাল জার্নাল ডেস্ক আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব ধরনের গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। একই সাথে তিনি গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদের’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। শনিবার (৪ জুলাই)

জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নে রাজপথে থাকবে ১১ দলীয় জোট : অ্যাডভোকেট হেলাল Read More »

দেখে নিন বিশ্বকাপের শেষ ষোলোয় কে কার মুখোমুখি

ক্রীড়া ডেস্ক শেষ ষোলোয় কে কার মুখোমুখি   কানাডা–মরক্কো ( ৪ জুলাই, বাংলাদেশ সময় রাত ১১টা) প্যারাগুয়ে–ফ্রান্স (৪ জুলাই, বাংলাদেশ সময় রাত ৩টা) ব্রাজিল–নরওয়ে (৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টা) মেক্সিকো–ইংল্যান্ড (৬ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৬টা) পর্তুগাল–স্পেন (৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টা) যুক্তরাষ্ট্র–বেলজিয়াম (৭ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৬টা) আর্জেন্টিনা–মিসর (৭ জুলাই, বাংলাদেশ সময় রাত ১০টা) সুইজারল্যান্ড–কলম্বিয়া (৭ জুলাই, বাংলাদেশ সময়

দেখে নিন বিশ্বকাপের শেষ ষোলোয় কে কার মুখোমুখি Read More »

ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

বরিশাল জার্নাল ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী। তিনি ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। নোটিশে ঢাবির সম্মানহানির দায়ে বিশ্ববিদ্যালয় ফান্ডে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি

ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ Read More »

হেরেও জয়ী কেপ ভার্দে

এম. এম. কায়সার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই নীল জার্সির ফুটবলাররা কেউ হাঁটু গেড়ে বসে পড়লেন, কেউ মুখ ঢাকলেন দুই হাতে। চোখের জল থামানোর চেষ্টা করেও পারলেন না। তবে সব চোখের জল শুধু কান্না নয়, অদম্য সাহস এবং গর্বের গল্প গাথাও আছে এই জলে! বিশ্বকাপের এই ম্যাচের ফলাফল জানাচ্ছে, কেপ ভার্দে হেরেছে। কিন্তু

হেরেও জয়ী কেপ ভার্দে Read More »

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

বরিশাল জার্নাল ডেস্ক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী Read More »

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

বরিশাল জার্নাল ডেস্ক গেলো ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার কর্মকর্তাদের স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকার ‘বিশেষ আর্থিক প্রণোদনা’ও পাবেন তিনি। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী Read More »

Scroll to Top