এবি

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৬

  বরিশাল জার্নাল ডেস্ক নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিরামপুর আইড়মারী ব্রিজ এলাকায় বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে […]

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৬ Read More »

গৌরনদীতে নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদান

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মোঃ শাহতা জারব সালেহিন। মঙ্গলবার সকালেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন উপস্থিত ছিলেন।

গৌরনদীতে নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদান Read More »

বিমান দুর্ঘটনায় নিহত সামীরের শেষ বিদায়, মেহেন্দিগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র সামীর আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও খন্তাখালি দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহ-সুপার হাফেজ মাওলানা আব্দুল জাব্বার। জানাজায় উপস্থিত ছিলেন

বিমান দুর্ঘটনায় নিহত সামীরের শেষ বিদায়, মেহেন্দিগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন Read More »

সিঙ্গাপুর থেকে ডাক্তার-নার্স আসছেন, নিহত বেড়ে ৩১

বরিশাল জার্নাল ডেস্ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানিয়েছেন, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আজ রাতেই ডাক্তার ও নার্স ঢাকায় আসছেন। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, তারা ঢাকায় এসে সবকিছু পর্যালোচনা করবেন এবং এরপর কাউকে বিদেশে চিকিৎসার জন্য তারা সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নিবে। এদিকে ঢাকার উত্তরায় মাইলস্টোন

সিঙ্গাপুর থেকে ডাক্তার-নার্স আসছেন, নিহত বেড়ে ৩১ Read More »

অ্যাডভোকেট নুরে আলম সোহাগের পিতার ইন্তিকাল, নেতৃবৃন্দের শোক

  বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঢাকাস্থ বাবুগঞ্জ ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট নুরে আলম সোহাগের পিতা বরিশালের লোহালিয়া মীরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন আকনবাড়ির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল খালেক আকন মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় ঢাকা স্পেশালাইজড হাসপাতালে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত শারীরিক জটিলতা ও কিডনি রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে

অ্যাডভোকেট নুরে আলম সোহাগের পিতার ইন্তিকাল, নেতৃবৃন্দের শোক Read More »

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, তারিখ পরে জানানো হবে

বরিশাল জার্নাল ডেস্ক রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে এ কথা জানানোর পর আজ (মঙ্গলবার) সকালে

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, তারিখ পরে জানানো হবে Read More »

বানারীপাড়ায় গেটকা প্রকল্প নিয়ে ইউনিয়ন লোকমোর্চা সভা অনুষ্ঠিত

  মাহমুদুল হাসান, বানারীপাড়া বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট একশন (গেটকা)’ প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ইউপি সচিব জনাব শাহাদাত হোসেন। তিনি বলেন, আমার ইউনিয়নে

বানারীপাড়ায় গেটকা প্রকল্প নিয়ে ইউনিয়ন লোকমোর্চা সভা অনুষ্ঠিত Read More »

সেই ভবনটিতে ছিল ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী, চলছিল কোচিং ক্লাস

আন্তর্জাতিক ডেস্ক রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল বলে জানা গেছে। যেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের

সেই ভবনটিতে ছিল ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী, চলছিল কোচিং ক্লাস Read More »

উত্তরায় স্কুলের ওপর বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

  বরিশাল জার্নাল ডেস্ক রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত (বিকেল ৪টা) তিন জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। এরমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মরদেহ দুটি রয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের বেশি দগ্ধ

উত্তরায় স্কুলের ওপর বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা Read More »

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছি : আলী রীয়াজ

বাসস রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার যে আলোচনা বর্তমানে চলছে তার জন্য গত ১৪ বছর ধরেই লড়াই অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৫ তম দিনের আলোচনার প্রারম্ভিক বক্তব্যে তিনি এ

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছি : আলী রীয়াজ Read More »

Scroll to Top