এসিল্যান্ডের বদলিতে ক্ষুব্ধ বোরহানউদ্দিনবাসী

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মোঃ মেহেদী হাসান। সরকারি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন সব মহলের। ফলে খুব অল্প সময়েই সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন এই কর্মকর্তা; কিন্তু হঠাৎ করেই তাঁর বদলির খবরে ব্যথিত উপজেলাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য ছিল প্রকট। দায়িত্ব গ্রহণের পর কঠোর অবস্থান নিয়ে মেহেদী হাসান ভূমি সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনেন। সম্প্রতি তিনি বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। অবৈধ ড্রেজার, দখলদার, প্রভাবশালী ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনি অল্প সময়েই সর্বমহলে প্রশংসিত হন।

সময়োপযোগী এবং জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ফলে তার বদলির খবরে হতাশা প্রকাশ  করেছেন অনেকে। অনেকে বদলি বাতিলের দাবিতে আন্দোলনের হুমকিও দিয়েছেন।

স্থানীয়দের দাবি বদলির এ আদেশ বাতিল করে তাকে বোরহানউদ্দিনেই রাখা হোক। এ বিষয়ে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক শিমুল চৌধুরী বলেন, ভোলার বোরহানউদ্দিন উপজেলার সৎ, সাহসী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের বদলির আদেশ ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে উপজেলাবাসীদের নিয়ে আগামী রোববার শহরে মানববন্ধন কর্মসূচিসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top