বিভিন্ন দেশে সুনামী সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি আঘাত হেনেছে। বুধবার এই রিপোর্ট লেখা পর্যন্ত, দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম ঢেউ আঘাত হানার খবর পাওয়া গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিম্ উপকূল, রাশিয়ার পূর্ব উপকূল, পেরু, ইকুয়েডর, চীনের কিছু এলাকা ছাড়াও প্রশান্ত মহাসগারীয় দ্বীপ দেশগুলোয় সুনামী সতর্কতা জারি করা হয়।

এসব দেশ উপকূলীয় এলাকা থেকে দ্রুত বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নিতে শুরু করে।

সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানায়, হোক্কাইডোতে প্রায় দেড় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। জাপানের অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বুধবার দুপুরে জানান, এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, হোক্কাইডোর উত্তরাঞ্চলসহ দেশটির কিছু অংশে আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৩ মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ইউএসজিএস শুরুতে জানিয়েছিল, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৮। পরে তা দুই দফায় সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়। এরপরই বিভিন্ন দেশে সুনামী সতর্কতা জারি করা হয়।

শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ভূমিকম্পকে দেশটির কামচ্যাটকা উপদ্বীপে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top