মাইলস্টোন ট্রাজেডি : নিহত মাসুমার কবর জিয়ারতে বিএনপি জামায়াত নেতারা

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আয়া মাসুমা বেগম (৩৬)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। গত ২৭ জুলাই রবিবার সকাল সাড়ে ৯টায় গ্রামের রুন্দি বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

তার কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সাক্ষাৎ করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া নিহতের স্বামী মো. সেলিমের সাথে টেলিফোনে কথা বলে সান্তনা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম।

এদিকে তার কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দিতে যান উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। তারা মরহুমার আত্মার মাগফেরাত ও স্বজনদের ধৈর্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top