গৌরনদীতে গাড়ির ধাক্কায় ২ ভ্যান আরোহী নিহত

 

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার কটক স্থল নামক স্থানে মদিনা পাম্প নামক এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি ইন্জি চালিত ভ্যান চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানযাত্রী আব্দুর রাজ্জাক ঘরামী গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা, এবং ভ্যানচালক স্বপন খান কালকিনি উপজেলার রমজান পুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিন চালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পড়ে যায়। এ খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top