শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ধৈর্যের সাথে কাজ করতে হবে : সেনাপ্রধান

বরিশাল জার্নাল ডেস্ক : নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সাথে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ সোমবার দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ‘আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব। কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে।’
এ সময় কাজ দীর্ঘায়িত হওয়ায় সেনাদের ধৈর্য ধরে রাখতে ও পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য কাজ করার নির্দেশ দেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘আমরা দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উশৃঙ্খল কাজ করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে।’
কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন, ‘যেটুকু না করলেই নয়, সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে।’
সূত্র : ইউএনবি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top