লালমোহন ইসলামিক মডেল মাদরাসার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

মোঃ নাঈম, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন ইসলামিক মডেল মাদারাসার ২০২৪ সালের বার্ষিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৬শে ডিসেম্বর, বৃহস্পতিবার এই ফলাফল প্রকাশ উপলক্ষে মাদ্রাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা লোকমান হোসাইনের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান শফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক।

অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ শফিউল্লাহ, মো. মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক এসবি মিলন, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মাওলানা আবু তাইয়্যেব।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রধান শিক্ষক আজিম উদ্দিন খান। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের  প্লে গ্রুপ থেকে নবম শ্রেণির বিভিন্ন শাখার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top