প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালী মির্জাগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। রবিবার বিভিন্ন মণ্ডপে ভক্তরা ঢাক-ঢোল বাজিয়ে ও উলুধ্বনির মাধ্যমে দেবী দূর্গাকে বিদায় জানায় ।

এবছর উপজেলায় ১৫ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে এবং নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়। । পূজার নিরাপত্তার জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিলো।  বিভিন্ন সময় জেলা-উপজেলা প্রশাসন, বিএনপি-জামায়াতে ইসলামী নেতারা পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন।

এদিকে, সুবিদখালী বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে শনিবার রাত নয়টায় মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন বরিশাল বিভাগীয় কমিশনার ও পটুয়াখালী জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। মন্দির কমপ্লেক্সের সভাপতি এ্যাডভোকেট কালা চাঁদ সাহার সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম প্রমূখ। এসময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদারসহ আনসার বাহিনী ও মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার ফাইটাররা উপস্থিত ছিলেন।

সভায় নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।

এছাড়াও পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসবে মন্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী, উপজেলা জামায়াতে ইসলামীর  আমির মাওলানা মোঃ সিরাজুল হকসহ বিভিন্ন দলের নেতা কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top