ববিতে ভর্তির চূড়ান্ত কার্যক্রম শুরু, ক্লাস ২১ অক্টোবর

বরিশাল জার্নাল ডেস্ক।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির চূড়ান্ত কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শুচিতা শরমিন এ ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন।

জানা গেছে, ভর্তি কার্যক্রম রোববার (৬ অক্টোবর) থেকে শুরু হয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত চলবে। এছাড়া ২১ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

এ সময় ভিসি শুচিতা শরমিন আগত শিক্ষার্থীদের সাথে কথা বলে ভর্তি কার্যক্রমের সার্বিক খোঁজ–খবর নেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা ১,৫৭০টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top