মেহেন্দিগঞ্জ পৌর জামায়াতের ‘আনন্দ ভোজন’

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ

মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর জামায়াতের ৯টি ওয়ার্ডের জনশক্তিদের নিয়ে শনিবার বাদ মাগরিব পাতারহাট উত্তর বাজার জামায়াতের নির্বাচনী অফিসে এক আনন্দ ভোজনের আয়োজন করা হয়।

পৌর জামায়াতের আমীর মাওলানা আমান উল্লাহ বাকেরের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহবুবের সঞ্চালনায় ভোজনপূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ।

এ সময় উপস্থিত কর্মী সমর্থকরা পৌর জামায়াতের রাজনৈতিক গতিশীল বাড়ানোর লক্ষে বিভিন্ন ওয়ার্ডের সভাপতিদের কাছ থেকে মতামত জানতে চান এবং আগামী দিনে পৌর জামায়াতের রাজনীতি আরো শক্তিশালী করণের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top