ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বরিশাল জার্নাল ডেস্ক

ঝালকাঠি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নলছিটি পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জলিলুর রহমান আকন্দ নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওসি তৌহিদুজ্জান সোহাগ বলেন, তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top